সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

জানুয়ারি ৭, ২০২৪ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

জলাভূমি ধ্বংসের পরিণাম

  বাংলাদেশে শুধু নদী নয়, অসংখ্য খালবিল, নালা, পুকুর-ডোবা রয়েছে। কিন্তু এই বিস্তীর্ণ জলাভূমি দিন দিন কমে যাচ্ছে। সেই সঙ্গে কমছে জলাভূমির ওপর নির্ভরশীল অসংখ্য উদ্ভিদ ও প্রাণী। রামসার কনভেনশন অনুযায়ী জলাভূমি বলতে প্রাকৃতিক বা মানবসৃষ্ট, স্থায়ী বা অস্থায়ী, স্থির বা প্রবহমান পানিরাশিবিশিষ্ট স্বাদু, লবণাক্ত বা মিশ্র পানি এলাকা বোঝায়। বন্যপ্রাণী বলতে বোঝায় বিভিন্ন প্রকার ও জাতের প্রাণী, যার আবাসস্থল জীবনচক্রের কোনো এক পর্যায়ে বনে।  Revolut- your first money transfer ভূমি মন্ত্রণালয়ের এক জরিপ অনুযায়ী, বাংলাদেশের জলাভূমি গত ৫০ বছরে ৭০ শতাংশ কমে গেছে। ১৯৭১ সালে জলাভূমির পরিমাণ ছিল ৯৩ লাখ হেক্টর। তা কমে এখন হয়েছে ২৮ লাখ হেক্টর। অর্থাৎ ৬৫ লাখ হেক্টর জলাভূমি কমেছে। বিশ্বের দিকে তাকালেও এমন চিত্র চোখে পড়বে। বিশ্বের মোট জলাভূমির প্রায় ৯০ শতাংশ বিলুপ্ত হয়েছে। বাকি জলাশয়গুলোও হুমকির মুখে। এসব জলাভূমি মোট প্রাণী প্রজাতির ৪০ শতাংশের আশ্রয়স্থল। প্রতিনিয়ত এসব জায়গা থেকে নতুন নতুন প্রজাতি আবিষ্কৃত হচ্ছে। বাংলাদেশের বড় সংখ্যক প্রাণী প্রজাতি জলাশয়ের ওপর নির্ভরশীল। প্রায় ৬৪ প্রজাতির উভচর তো বটেই, ৮৩ প...

মানব ও প্রকৃতি-সভ্যতার বিপদ

যুদ্ধ মানব ও প্রকৃতি-সভ্যতার বিপদ ড. বিভূতিভূষণ মিত্র প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৩ ১০:১৬ এএম ড. বিভূতিভূষণ মিত্র যুদ্ধ শুধু মানবসভ্যতা নয়, প্রকৃতিসভ্যতারও বিপদ ডেকে আনে। এ বিপদ আজকের নয়, যুগ যুগ ধরে যত যুদ্ধ হয়েছে কোনোটাই প্রকৃতির পক্ষে নয়। এটি বিশাল বন্য প্রাণী প্রজাতিকে বিলুপ্তির দিকে নিয়ে গেছে তো বটেই, ধ্বংস করে দিয়েছে উদ্ভিদ ও প্রাণীর বাস্তুসংস্থান। ইউক্রেন, ইয়েমেন, দক্ষিণ সুদান, লিবিয়া এবং পৃথিবীব্যাপী অন্যান্য দেশে যুদ্ধ এবং সামরিক হামলার জন্য মানুষের ধ্বংসের পাশাপাশি পরিবেশের ওপর হামলার বিষয়টি খুবই ভয়াবহ। যুদ্ধ মারাত্মকভাবে উদ্ভিদ ও প্রাণী জগতের জন্য হুমকিস্বরূপ। যুদ্ধের মারণাস্ত্র, বুলেট ও বোমার আঘাতে অনেক বন্য প্রাণী প্রজাতির অস্তিত্বই বিলুপ্তির পথে। ২০১৮ সালে প্রকাশিত ‘নেচার’ পত্রিকায় দেখানো হয়েছে, এক বছরের যুদ্ধে যেকোনো প্রাণী প্রজাতির সংখ্যা মারাত্মকভাবে নিচে নেমে যেতে পারে। ২০১৩ সালে প্রকাশিত এক জার্নালে দেখানো হয়, ১৯৫৮ সালে ফ্রান্স-আলজেরিয়া যুদ্ধে এক প্রজাতির সিংহ বিলুপ্ত হয়ে গেছে। যুদ্ধে ব্যবহৃত বুলেট ও বোমা বিস্ফোরণে নির্গত সিসা পরিবেশের মারাত্মক ক্ষতি করে। অনেক সময় ...

ব-দ্বীপ অঞ্চলের ছয়টি পরিকল্পনা

  Just click and wonder  ড. বিভূতি ভূষণ মিত্র টানা তিন মেয়াদ ক্ষমতায় থাকা আওয়ামী লীগ ১১টি বিষয়ে অগ্রাধিকার দিয়ে ইশতেহার ঘোষণা করেছে। এর আগে আওয়ামী লীগ দিন বদলের সনদ নামে ইশতেহার দিয়েছিল। বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশরূপে গড়ে তোলার কথা বলা হয়েছিল। এ ডিজিটাল বাংলাদেশ স্লোগানটি তখন বেশ জনপ্রিয়ও হয়েছিল। এবারের ইশতেহারে আওয়ামী লীগ স্মার্ট বাংলাদেশের কথা উল্লেখ করেছে। এ ইশতেহার নিয়ে মিশ্র প্রতিক্রিয়া আছে। অনেকের মতে এখানে নতুন কিছু নেই। কিন্তু একটা বিষয় অবশ্যই উল্লেখ করার মতো, আমাদের মতো উন্নয়নশীল দেশে উন্নয়নের একটি বড় প্রতিবন্ধকতা হচ্ছে প্রকল্পের ধারাবাহিকতা না থাকা। এক সরকারের আমলে যে প্রকল্প হাতে নেওয়া হয়, অন্য সরকারের আমলে দেখা গেছে সেই প্রকল্প সম্পূর্ণই বাতিল করা হয় বা সেভাবেই আটকে থাকে। এভাবে উন্নয়ন বাধাগ্রস্ত হয়। আওয়ামী লীগের বর্তমান ইশতেহারটিতে ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে উত্তরণের যে কথা বলা হয়েছে, তাতে আগেকার ধারাবাহিকতা ছিন্ন হয়নি বলেই উন্নয়নের গতি অব্যাহত থাকবে তা আশা করা যায়। নতুন প্রকল্পের চাকচিক্যে উন্নয়নের গতি বাধাগ্রস্ত হবে না। Adult games?   আমরা যে দীর্ঘ...

বন্যপ্রাণী সংরক্ষণের উদ্যোগ কতটুকু

  প্রচ্ছদ জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাদেশ চট্টগ্রাম রাজশাহী সিলেট খুলনা রংপুর ময়মনসিংহ ঢাকা বরিশাল প্রতিষ্ঠাবার্ষিকী বিনোদন খেলাধুলা শিক্ষাঙ্গন রাজধানী অপরাধ আইন-আদালত ধর্ম অর্থনীতি বিজ্ঞান-প্রযুক্তি কলাম সম্পাদকীয় মতামত সংস্কৃতি ও সাহিত্য গবেষণা অন্যান্য আজকের এই দিনে ফিচার ক্যারিয়ার Copyright  Daily Manobkantha  - All right reserved কলাম বন্যপ্রাণী সংরক্ষণের উদ্যোগ কতটুকু ড. বিভূতি ভূষণ মিত্র,  ০২ জানুয়ারি, ২০২৪, ০৪:৪৬ অ+   অ-   অ বাংলাদেশের বন্যপ্রাণী দিন দিন বিলুপ্তির দিকে যাচ্ছে। কিছুদিন আগেও যেসব বন্য প্রাণী দেখা যেত সেসবের এখন দেখা মেলা দুষ্কর। আমাদের দাদা-দাদিরা গল্প করেন, কাঠবিড়ালির কথা, মেছোবাঘ-বাগডাসের কথা। এইসব বন্যপ্রাণী বাড়ির আশেপাশেও দেখা যেত। কিন্তু এসব এখন আমাদের কাছে গল্প মনে হয়। সবচেয়ে মজার বিষয় অনেকে এমনও বলেন যে, এক সময় বাঘ দেখা মিলত গ্রামে। সেটা সত্যি বিশ্বাস করা আমাদের কাছে কষ্টকর হলেও কথাগুলো সত্যি। এই না দেখতে পাওয়ার মূল কারণ কী? এটা অবশ্যই বিলুপ্তি। গত কয়েক দশকে বাংলাদেশে বন্যপ্রাণীর সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে গেছে। অনেক প্রজাতি ...